Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কাঠ বাগানে পড়েছিল ইউপি সদস্যের মরদেহ

admin • 22 Nov 2023, 06:24 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
কাঠ বাগানে পড়েছিল ইউপি সদস্যের মরদেহ

জামালপুর সদর উপজেলায় কাঠ বাগানে পড়ে থাকাবস্থায় শফিকুল ইসলাম শফি (৩৫) নামে এক সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

বুধবার (২২নভেম্বর) সকালে উপজেলার শরিফপুর ইউনিয়নের শীতকূর্শা এলাকার কাঠ বাগান থেকে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শফিকুল ইসলাম শফি ওই ইউনিয়নের গোদাশিমলা এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে। তিনি দুইবার তাঁর নিজ ওয়ার্ড থেকে মেম্বার পদে নির্বাচন করেন এবং পেশায় একজন কৃষক ছিলেন।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ৬টার দিকে ডাক্তার আব্দুল জলিলের বাড়ির পিছনে কাজ করতে গিয়ে এক মহিলা কাঠ বাগানে একজনকে পড়ে থাকতে দেখেন।

   

পরে তাঁর ডাক-চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে আসেন। স্থানীয়রা শফিকুল ইসলাম শফির মরদেহ সনাক্ত করে পুলিশে খবর দেন। পরে পুলিশে খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাঁর মরদেহ উদ্ধার করেন।

 

এ বিষয়ে নিহতের ভাই বিপুল মিয়া বলেন, গতকাল রাত ১১টায় তাঁর মোবাইলে ফোন আসে। ফোন পেয়ে ঘর থেকে বেরিয়ে যায়। রাতে আর বাড়ি ফেরেনি। সকাল ৭টায় এলাকার লোকজন খবর দেয়, তার লাশ বাড়ির এক কিলোমিটার দূরে পড়ে আছে। খবর পেয়ে দেখি আমার ভাইয়ের লাশ।

 

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মহব্বত কবির জানান, সদর উপজেলার শীতলকূর্শা এলাকা থেকে শফিকুল ইসলাম নামে এক জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের পরে মৃত্যুর কারন জানা যাবে। তবে শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।