বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা এক দফা দাবিতে সংঘর্ষে রাজধানীর কাজলায় তিনজন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও একজনকে পাশের সালমান হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান আন্দোলনকারীদের।
তারা অভিযোগ করেন, রোববার দুপুর ১২টার দিকে অনাবিল হাসপাতালের গলি থেকে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এ সময় তিনজন গুলিবিদ্ধ হয়। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
একপর্যায়ে আন্দোলনকারীরা ধাওয়া দিলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। গুলি ছোড়ার আগে সেখানে বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে। তবে কারা ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে তা জানা যায়নি।
আন্দোলনকারীদের অভিযোগ, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ বিস্ফোরণ ঘটিয়েছে।





