Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

কাকরাইলে আ. লীগ ও বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর

admin • 28 Oct 2023, 02:03 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
কাকরাইলে আ. লীগ ও বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর

রাজধানীর কাকরাইল মোড়ে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে দুপক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। ১৫ থেকে ২০ মিনিট ধরে এ সংঘর্ষ চলে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, মগবাজারের দিক থেকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা পিকআপে গুলিস্তানে শান্তি সমাবেশে যাচ্ছিলেন। কাকরাইল থেকে আরামবাগ মোড় পর্যন্ত রাস্তায় আগে থেকেই বিএনপির নেতাকর্মীরা অবস্থান করছিলেন।

 

এতে পিকআপটি গুলিস্তানের দিকে যেতে পারেনি। এ সময় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষ শুরু হয়। দুপক্ষের অনেকের হাতেই লাঠিসোঁটা দেখা যায়। কিছুক্ষণ এই সংঘর্ষ চলে। এ সময় কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়।

 

এদিকে বিএনপির সমাবেশ ঘিরে নয়াপল্টন এলাকা লোকে লোকারণ্য হয়ে উঠেছে। শুক্রবার রাত থেকেই নেতাকর্মীরা জড়ো হন নয়াপল্টনে। শনিবার বেলা ১১টার দিকে দেখা যায় নয়াপল্টন ও আশপাশের এলাকায় তিল ধারণের ঠাঁই নেই।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।