Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কাঁঠাল খেয়ে ভাই-বোনের মৃত্যু!

admin • 16 Jul 2025, 11:03 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
কাঁঠাল খেয়ে ভাই-বোনের মৃত্যু!

সিরাজগঞ্জের বেলকুচিতে তিন দিন আগের ভাঙা কাঁঠাল খেয়ে অসুস্থ হয়ে ভাই-বোনের মৃত্যু হয়েছে। বুধবার (১৬ জুলাই) বিকেলে বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের মামুদপুর বিলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে বিষয়টি নিশ্চিত করেছেন বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া হোসেন।

 

মৃত দুই শিশু হলো মামুদপুর বিলপাড়া গ্রামের নুরুল হকের ছেলে বাকি বিল্লাহ (৫) ও মেয়ে আছিয়া খাতুন (৪)।

 

ওসি জাকারিয়া হোসেন বলেন, পুলিশ বিষয়টি জানার আগেই পরিবার লাশ দাফন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দেয়নি।

 

পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, তিন দিন আগের ভাঙা কাঁঠাল আজ দুপুরে মুড়ির সঙ্গে মাখিয়ে খায় বাকি বিল্লাহ ও আছিয়া খাতুন। কিছুক্ষণ পর তারা অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাদের এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।