Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

কলাপাতা কেটে ফেরা হলো না আর, মিললো মরদেহ

admin • 15 Apr 2026, 05:44 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
কলাপাতা কেটে ফেরা হলো না আর, মিললো মরদেহ

নীলফামারীর জলঢাকা উপজেলায় প্রভাত চন্দ্র রায় (৫৫) নামে এক কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে উপজেলার কৈমারী ইউনিয়নের দোলাপাড়া সিংগীমারী মন্দিরের উঠোন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

 

নিহত প্রভাত চন্দ্র রায় একই এলাকার নীলকণ্ঠ রায়ের ছেলে। পুলিশ মরদেহ উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহতের বড় ছেলে পতিরাম রায় জানান, মঙ্গলবার ভোর ৫টার দিকে কলাপাতা কাটার জন্য হাসুয়া নিয়ে বাড়ি থেকে বের হন তার বাবা। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন, কিন্তু কোথাও তাকে পাওয়া যায়নি। পরে সকাল ১০টার দিকে স্থানীয়রা শ্মশানের সামনে গলাকাটা রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে পরিবারকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

 

জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নীলফামারী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।

প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে গলার বাম পাশে কাটার চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছেন তিনি। নিহতের দুই স্ত্রী ও চার সন্তান রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।