Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

কমেছে শীতের দাপট,বাড়ছে তাপমাত্রা

admin • 23 Jan 2023, 02:05 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
কমেছে শীতের দাপট,বাড়ছে তাপমাত্রা

সারা দেশে কমতে শুরু করেছে শীতের দাপট, বাড়ছে তাপমাত্রা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী তিনদিন সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা আরও কিছুটা বাড়বে। নীলফামারী, কুড়িগ্রাম, মৌলভীবাজার ও পঞ্চগড় জেলার ওপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৮ দশমিক ২ ডিগ্রি। রাজধানীতে সোমবার (২৩ জানুয়ারি) সকালে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। আবহাওয়ার সিনপটিক অবস্থায় উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও এর আশপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।