Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জেলার খবর

কক্সবাজারে মাদকাসক্ত ছেলের হাতে পিতা খুন

Mohiuddin Ahmad Tanveer • 23 Jan 2023, 10:53 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
কক্সবাজারে মাদকাসক্ত ছেলের হাতে পিতা খুন

কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নে ছেলের মারধরে পিতা খুন হয়েছে। নিহত মোহাম্মদ আলম (৬২) ওই ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের পানেরছড়া বলীপাড়ার বাসিন্দা।

রোববার (২২ জানুয়ারি) রাত ১০ টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মো. শহিদুল্লাহ (৩০) একজন মাদকাসক্ত। সে প্রতিদিনই মাদকদ্রব্য সেবন করে বাড়িতে এসে অকথ্য ভাষায় সবাইকে গালিগালাজ করে। রোববার যথারীতি বাড়িতে এসে গালমন্দ শুরু করলে তার পিতা আলম প্রতিবাদ করলে, আলমের উপর চড়াও হয় সে।

 

এক পর্যায়ে কিল- ঘুষি ও লাথি মারে। এতে চরমভাবে আহত হন আলম। এরপর পরিবারের অন্যন্য সদস্য ও প্রতিবেশিরা গুরুতর আহত অবস্থায় তাকে চেইন্দা মা ও শিশু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

ঘাতক মোহাম্মদ শহিদুল্লাহ (৩০) এর বিরুদ্ধে মাদক ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

 

বিষয়টি নিশ্চিত করেছেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আনোয়ারুল হোসাইন

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।