Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

কক্সবাজারে ভারী বর্ষণে পাহাড় ধসে শিশুসহ নিহত ২

admin • 13 Jul 2024, 11:21 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
কক্সবাজারে ভারী বর্ষণে পাহাড় ধসে শিশুসহ নিহত ২

কক্সবাজারের পাহাড় ধসে শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ জুলাই) ভোররাতে শহরের সিকদার পাড়া ও পলাং কাটা এলাকায় পাহাড় ধসের ওই দুর্ঘটনা ঘটে।

 

মৃতরা হলেন- কক্সবাজার শহরের সিকদার পাড়া এলাকার সাইফুলের ছেলে মো. হাসান (১০) ও পূর্ব পল্যান কাটা এলাকার মোহাম্মদ করিমের স্ত্রী জমিলা বেগম (৩০)।

 

নিহত জমিলার পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৬টার দিকে ঘুম থেকে উঠেই নাস্তা করার প্রস্তুতি নিচ্ছিল সপরিবারে। এ সময় আচমকা পাহাড়ের কাদা মাটি বসত ঘরে পড়লে চাপা পড়ে গৃহবধূ জমিলা। তাকে স্থানীয়রা উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান জানান, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত কক্সবাজারে ৯৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

 

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক অফিসার ডাক্তার আশিকুর রহমান বলেন, পাহাড় ধসে নিহত দুইজনের মরদেহ মর্গে রাখা হয়েছে।

 

কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, শহরের বেশ কয়েকটি এলাকায় পাহাড় ধসে এ পর্যন্ত দুইজনের মৃত্যু সংবাদ শুনেছি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।