Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ওসির মানবিকতায় অন্তঃসত্ত্বা বৃষ্টির মুখে হাসি, জন্ম নিল ফুটফুটে কন্যা শিশু

admin • 29 Jul 2025, 10:17 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ওসির মানবিকতায় অন্তঃসত্ত্বা বৃষ্টির মুখে হাসি, জন্ম নিল ফুটফুটে কন্যা শিশু

জামালপুরের মেলান্দহে এক অসহায় অন্তঃসত্ত্বা নারীর ফোনে সাড়া দিয়ে হাসপাতালে ভর্তি করালেন থানার অফিসার ইনচার্জ। তারই সহায়তায় নিরাপদে জন্ম নিল এক ফুটফুটে কন্যা শিশু।

 

মা ও নবজাতক দুজনই সুস্থ আছেন—এই খবরে এলাকায় প্রশংসা কুড়াচ্ছে ওসির এ মানবিক উদ্যোগ। ঘটনাটি মেলান্দহ উপজেলার মালঞ্চ আলোকদিয়া গ্রামের। মাত্র ২০ বছর বয়সী বৃষ্টি, যিনি ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন, তিনদিন ধরে প্রসব বেদনায় কাতরাচ্ছিলেন।

 

কিন্তু অভাবের কারণে হাসপাতালে যাওয়ার উপায় ছিল না। তার শ্বশুরবাড়ির কেউ-ই পাশে দাঁড়ায়নি। অসহায় বৃষ্টি তখন শেষ ভরসা হিসেবে ফোন করেন মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলামকে।

 

ওসি শফিকুল ইসলাম বিষয়টি শুনে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেন। জরুরি ভিত্তিতে দায়িত্বপ্রাপ্ত এসআই রফিকুল ইসলামকে পাঠান বৃষ্টির বাড়িতে। পরে এসআই রফিকুল ইসলাম তাকে উদ্ধার করে দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

 

সোমবার (২৮ জুলাই) হাসপাতালে বৃষ্টি এক কন্যা শিশুর জন্ম দেন। মা ও নবজাতক উভয়েই সুস্থ রয়েছেন বলে নিশ্চিত করেছেন কর্তব্যরত চিকিৎসকরা।

 

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, “পুলিশ শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়, মানুষের দুর্দিনে পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। বৃষ্টির ফোন পাওয়ার পর বিষয়টিকে মানবিক দৃষ্টিতে দেখি। আজ মা ও সন্তান দুজনেই সুস্থ—এটাই সবচেয়ে বড় তৃপ্তি।”

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।