Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় আরও ৩ জন গ্রেপ্তার

admin • 14 Dec 2025, 11:24 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় আরও ৩ জন গ্রেপ্তার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় আরও ৩ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

 

রোববার (১৪ ডিসেম্বর) রাতে নারায়ণগঞ্জ ও ঢাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত হলেন- সন্দেহভাজন হিসেবে চিহ্নিত ফয়সালের স্ত্রী সামিয়া ও শ্যালক শিপু এবং বান্ধবী মারিয়া।

 

র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক ইন্তেখাব চৌধুরী জানান, সামিয়া ও শিপুকে নারায়ণগঞ্জ থেকে এবং মারিয়াকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার হাদিকে গুলির আগে ও পরে তাদের সঙ্গে ফয়সালের ঘনঘন ফোনে কথা বলার তথ্য পেয়েছেন তারা।

 

এনিয়ে র‌্যাব ৪ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে। এর আগে গুলি সময় ব্যবহার করা মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকেও গ্রেপ্তার করে তারা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।