Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ওয়াশিং মেশিনের ভেতর লুকানো ছিল কোটি কোটি টাকা!

admin • 27 Mar 2024, 10:41 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ওয়াশিং মেশিনের ভেতর লুকানো ছিল কোটি কোটি টাকা!

কাপড়ের পরিবর্তে ওয়াশিং মেশিনের ভেতর লুকানো ছিল কোটি কোটি রুপি। সেগুলোই গতকাল মঙ্গলবার উদ্ধার করেছে ভারতের আর্থিক বিষয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এক বিজ্ঞপ্তিতে ইডির পক্ষ থেকে জানানো হয়, গোপন খবরের ভিত্তিতে মঙ্গলবার দিল্লি, কলকাতাসহ দেশের চারটি বড় শহরের বিভিন্ন অফিসে তল্লাশি চালায় তারা। এই অভিযানে ক্যাপ্রিকর্নিয়ান শিপিং অ্যান্ড লজিস্টিকস প্রাইভেট লিমিটেড নামের একটি কোম্পানিতে অভিযানের সময় সেখানে থাকা ওয়াশিং মেশিনের ভেতর থেকে ২ কোটি ৫৪ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ৩ কোটি ৩৫ লাখ টাকা) উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিঙ্গাপুরের সংস্থায় পণ্য পাঠানোর নাম করে ভুয়া হিসাব দেখাতো ক্যাপ্রিকর্নিয়ান শিপিং কোম্পানি। এদিকে তল্লাশির সময় কোটি কোটি রুপি ছাড়াও প্রচুর নথিপত্র উদ্ধার করেছেন ইডির তদন্তকারীরা। এ ছাড়াও ৪৭টি ব্যাংক অ্যাকাউন্টের খোঁজ মিলেছে। এই অ্যাকাউন্টগুলো ব্যবহার করে টাকা পাচার করা হতো।

 

জানা গেছে, ক্যাপ্রিকর্নিয়ান শিপিং অ্যান্ড লজিস্টিকস প্রাইভেট লিমিটেডের ডাইরেক্টরের দায়িত্বে রয়েছেন বিজয় কুমার শুক্লা এবং সঞ্জয় গোস্বামী নামক দুই ব্যক্তি। এদিকে শুধু ক্যাপ্রিকর্নিয়ানই নয়, এর বেশ কিছু সহযোগী সংস্থার নামও ইডির তদন্তে উঠে এসেছে। সেই সব সংস্থার শীর্ষ কর্মকর্তারাও এখন ইডির নজরে রয়েছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।