Thursday, 3 September 2026
শিরোনাম
ক্রিকেট খেলাধুলা

ওয়ানডে সিরিজ দিয়ে বাংলাদেশ সফর শুরু করবে আয়ারল্যান্ড

admin • 20 Jan 2023, 08:35 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ওয়ানডে সিরিজ দিয়ে বাংলাদেশ সফর শুরু করবে আয়ারল্যান্ড

তিন ম্যাচের ওয়ানডে দিয়ে আগামী মার্চে ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এরপর আইরিশদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি এবং এক ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টাইগাররা।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে (২০ জানুযারী) শুক্রবার এ কথা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও বিসিবির মহিলা উইং চেয়ারম্যান নাদেল চৌধুরী।

সূচি অনুযায়ী ১৮ মার্চ থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। পরের দু’টি ওয়ানডে হবে ২০ এবং ২৩ মার্চ। ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচ হবে হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

সিলেটে ওয়ানডে সিরিজ নিয়ে নাদেল বলেন, ‘হ্যাঁ, সিলেটে ওয়ানডে সিরিজ দিয়ে আয়ারল্যান্ডের সফর শুরু হবে। এজন্য আমরা পুরোপুরি প্রস্তুত।’

ওয়ানডে শেষে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ২৬, ২৮ এবং ৩০ মার্চ টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৪ থেকে ৮ মার্চ একমাত্র টেস্টটি হবার কথা রয়েছে। তবে অন্য একটি সূত্র বলছে, তারিখ পরিবর্তন হতে পারে। ৩ এপ্রিল থেকে টেস্টটি শুরু হতে পারে।

আন্তর্জাতিক অঙ্গনে আয়ারল্যান্ডের বিপক্ষে ১০টি ওয়ানডে ও ৫টি টি-টোয়েন্টি খেলার রেকর্ড রয়েছে বাংলাদেশের। এখন পর্যন্ত আইরিশদের সাথে কোন টেস্ট খেলেনি টাইগাররা। ওয়ানডেতে ৭টি জয় ও টি-টোয়েন্টিতে ৩টি জয় আছে বাংলাদেশের।

আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য সূচি : ১৮ মার্চ : প্রথম ওয়ানডে, সিলেট ২০ মার্চ : দ্বিতীয় ওয়ানডে, সিলেট ২৩ মার্চ : তৃতীয় ওয়ানডে, সিলেট ২৬ মার্চ : প্রথম টি-টোয়েন্টি, চট্টগ্রাম ২৮ মার্চ : দ্বিতীয় টি-টোয়েন্টি, চট্টগ্রাম ৩০ মার্চ : তৃতীয় টি-টোয়েন্টি, চট্টগ্রাম ৪-৮ এপ্রিল, একমাত্র টেস্ট, মিরপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।