Thursday, 3 September 2026
শিরোনাম
ক্রিকেট খেলাধুলা

ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ওভারেই খালেদের সাফল্য

admin • 23 Sep 2023, 02:46 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ওভারেই খালেদের সাফল্য

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টসে জিতে আগে ব্যাট করছে সফরকারী নিউজিল্যান্ড। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ব্যাট হাতে কিউইদের শুরুটা ভালো হয়নি।

তাদের দুই ওপেনারকেই সাজঘরে পাঠিয়েছেন ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান। এরপর ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ওভারেই সাফল্য পেয়েছেন খালেদ আহমেদও।

 

কিউই ইনিংসের তৃতীয় ওভারে দলীয় ১৫ রানে ইয়ংকে লিটন দাসের ক্যাচে পরিণত করেন মুস্তাফিজ। নুরুল হাসান সোহান না থাকায় আজ কিপিং করছেন লিটন। ৮ বল খেলেও কোনো রান করতে পারেননি ইয়ং। সপ্তম ওভারে মুস্তাফিজ ফেরান অপর ওপেনার ফিন অ্যালেনকে।

 

১৫ বলে ১২ রান করে স্লিপে সৌম্য সরকারের হাতে ধরা পড়েছেন অ্যালেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।