Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ওয়াজ শুনে ফেরার পথে প্রাণ গেল পুলিশ সদস্যসহ ২ জনের

admin • 22 Dec 2023, 06:29 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
ওয়াজ শুনে ফেরার পথে প্রাণ গেল পুলিশ সদস্যসহ ২ জনের

ঝিনাইদহের শৈলকুপায় ওয়াজ শুনে ফেরার পথে মাহেন্দ্র ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যসহ দুইজন নিহত হয়েছেন। শুক্রবার (২২ ডিসেম্বর) ভোরে উপজেলার ধলহরাচন্দ্র ইউনিয়নের শেখপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- শৈলকুপা উপজেলার কবিরপুর এলাকার অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আসাদুজ্জামান, নৌপাড়া এলাকার মেহের আলী বিশ্বাসের ছেলে মাহেন্দ্র চালক বাবু বিশ্বাস। এ ঘটনায় স্বপন মিয়া নামের আরও একজন আহত হয়েছেন।

 

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার ভোরে মাগুরা থেকে ওয়াজ মাহফিল শুনে ফিরছিলেন কয়েকজন মুসল্লি। পথে মাগুরা-শ্রীপুর সড়কের শৈলকুপা উপজেলার শেখপাড়া নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি নসিমনের সঙ্গে মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হয়

 

এতে মাহিন্দ্রায় থাকা অবসরপ্রাপ্ত পুলশ সদস্য আসাদুজ্জামান, চালক বাবু বিশ্বাসসহ তিনজন গুরুতর আহত হন। পরে সেখান থেকে তাদের উদ্ধার করে মাগুরার শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মাহিন্দ্রার চালক বাবু বিশ্বাস ও মাগুরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে আসাদুজ্জামান মারা যান।

 

আহত অপরজনকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে। হতাহতদের বাড়ি শৈলকুপা উপজেলার বিভিন্ন গ্রামে।

 

লাঙ্গলবাঁধ পুলিশ ক্যাম্পের এসআই হামিদুল ইসলাম জানান, এ ঘটনায় শৈলকুপা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। মাগুরায় নিহতদের ময়নাতদন্ত করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।