Thursday, 3 September 2026
শিরোনাম
রাজনীতি

ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করেছেন পিটার হাস

admin • 15 Nov 2023, 11:52 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করেছেন পিটার হাস

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। বুধবার (১৫ নভেম্বর) বেলা ১১টার দিকে সচিবালয়ে পৌঁছান মার্কিন রাষ্ট্রদূত।

 

এর আগে সোমবার (১৩ নভেম্বর) জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। এ সময় যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু’র দেয়া একটি চিঠি জাতীয় পার্টির কাছে পৌঁছে দেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত।

   

প্রসঙ্গত, পিটার হাস আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে দেশের বৃহৎ তিন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে কথা চালিয়ে যাচ্ছেন। সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য শর্তহীন সংলাপের ওপর যুক্তরাষ্ট্র গুরুত্ব দিচ্ছে বলে জানায় মার্কিন দূতাবাস।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।