Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

ওবায়দুল কাদেরের বক্তব্যের জবাবে যা বললেন হিরো আলম

Mohiuddin Ahmad Tanveer • 05 Feb 2023, 11:23 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
ওবায়দুল কাদেরের বক্তব্যের জবাবে যা বললেন হিরো আলম

সংসদকে ছোট করতেই হিরো আলমকে প্রার্থী করেছে বিএনপি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যকে ‘ঘৃণ্য’ দাবি করেছেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে অল্প ভোটে হেরে যাওয়া এই স্বতন্ত্র প্রার্থী (একতারা প্রতীক)।

শনিবার (৫ ফেব্রুয়ারি) রাত ৯টায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বক্তব্যের জবাব দেন হিরো আলম।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মন্তব্যের জববাবে তিনি বলেন, আজকে দেখলাম, আওয়ামী লীগের আমাদের নেতা ওবায়দুল কাদের স্যার, হিরো আলমকে নিয়ে কিছু বক্তব্য দিয়েছেন। আমাকে নাকি বিএনপি দাঁড় করিয়েছে। আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট করেছি।

হিরো আলম আরও বলেন, ফখরুল ইসলাম স্যার বলেছেন, এই সরকার অসহায় হয়েছে। এই সরকার অসহায় হয়েছে কি না আমি জানি না। আমি তো অসহায় হয়ে গিয়েছি। আমি কার কাছে বিচার দেব?

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।