Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ওএমএসের আটার দামও বাড়লো

admin • 17 Nov 2022, 06:46 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
ওএমএসের আটার দামও বাড়লো

সরকারিভাবে খোলাবাজারে বিক্রি (ওএমএস) করা আটার দাম বাড়লো। খোলা আটার দাম প্রতি কেজিতে ৬ টাকা ও প্যাকেট আটার দাম কেজিতে সাড়ে ৪ টাকা বাড়ানো হয়েছে।

 

বুধবার (১৬ নভেম্বর) ওএমএস কার্যক্রমে বিক্রি করা খোলা ও প্যাকেট আটার মূল্য পুনর্নির্ধারণ করে খাদ্য মন্ত্রণালয় থেকে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে চিঠি পাঠানো হয়েছে।

 

নতুন দাম আগামী ২০ নভেম্বর থেকে কার্যকর হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

 

নতুন দাম অনুযায়ী প্রতি কেজি খোলা আটা ভোক্তা পর্যায়ে ২৪ টাকায় বিক্রি হবে।এখন প্রতি কেজি খোলা আটার দাম ১৮ টাকা।

 

অন্যদিকে দুই কেজি প্যাকেটের আটা বিক্রি হবে ৫৫ টাকায়, এখন যার দাম ৪৬ টাকা। ফলে প্যাকেটের আটা প্রতি কেজিতে বাড়ছে সাড়ে ৪ টাকা।

এর আগে সয়াবিন তেল ও চিনির দাম বাড়ানো হয়েছে।সয়াবিন তেল লিটারপ্রতি ১২ টাকা বাড়িয়ে ১৯০ টাকা নির্ধারণ করা হয়েছে। আর কেজিতে চিনির দাম ১৩ টাকা বাড়িয়ে ১০৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) থেকেই সয়াবিন ও চিনির নতুন এ দাম কার্যকর হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।