ঐতিহ্যবাহী কুমারখালী প্রেসক্লাবের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ । ১৯৮৪ সালের ১৫ ই ফেব্রুয়ারি প্রবীণ সাংবাদিক বকুল চৌধুরীর হাত ধরে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে।
কুমারখালী প্রেসক্লাবের আয়োজনে দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন হয়েছে। সকাল ১১.০০ টায় আনন্দ র্যালি,আলোচনা সভা ও দুপুর ২.০০ টায় আমন্ত্রিত অতিথিদের সম্মাননা স্মারক প্রদান এবং সন্ধ্যায় মনোজ্ঞ ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে।
প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক তানভীর লিটনের সার্বিক ব্যবস্থাপনায় ও সাধারণ সম্পাদক সোহাগ মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কুমারখালী প্রেসক্লাবের সভাপতি খন্দকার লিপু আমীর।
প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য আয়োজনে আমন্ত্রিত অতিথিবৃন্দসহ কুমারখালী প্রেসক্লাবের সকল সদস্যদের উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন প্রেসক্লাবের সভাপতি খন্দকার লিপু আমীর ও সাধারণ সম্পাদক সোহাগ মাহমুদ।





