Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ শিক্ষা

এসএসসি পরীক্ষার চতুর্থ দিনে অনুপস্থিতিতে রেকর্ড

admin • 07 May 2023, 08:29 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
এসএসসি পরীক্ষার চতুর্থ দিনে অনুপস্থিতিতে রেকর্ড

চলমান এসএসসি ও সমমানের পরীক্ষার চতুর্থ দিনে সারাদেশে অনুপস্থিত ছিল ৩৫ হাজার ৮৬৫ জন পরীক্ষার্থী। এ সংখ্যা চলতি বছরের সর্বোচ্চ। একই দিন সব শিক্ষা বোর্ডে মোট বহিষ্কার হয়েছেন ১৩০ জন পরীক্ষার্থী। রোববার আন্তশিক্ষা সমন্বয় বোর্ড এ তথ্য জানিয়েছে।

 

সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। একই সময়ে অন্য দুই বোর্ডে (কারিগরি ও মাদরাসা) ভিন্ন বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তবে চতুর্থ দিনের পরীক্ষায় কোনো পরীক্ষক বহিষ্কৃত হননি।

 

৯টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে ঢাকা বোর্ডে চার হাজার ৮৫০ জন, রাজশাহী বোর্ডে এক হাজার ৮২৮ জন, কুমিল্লা বোর্ডে দুই হাজার ৩৪২ জন, যশোর বোর্ডে দুই হাজার ২৯ জন, চট্টগ্রাম বোর্ডে এক হাজার ৯৫৮ জন, সিলেট বোর্ডে এক হাজার ১৫০ জন, বরিশাল বোর্ডে এক হাজার ১৯৩ জন, দিনাজপুর বোর্ডে দুই হাজার ১৪৪ জন এবং ময়মনসিংহ বোর্ডে এক হাজার ১১২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

 

একই দিন বহিষ্কৃত হয়েছেন ৯৪ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ঢাকা বোর্ডে ১৭ জন, চট্টগ্রামে ২ জন, রবিশালে ১৬ জন, সিলেটে একজন, দিনাজপুরে ১২ জন, কুমিল্লায় ১৪ জন ও ময়মনসিংহ বোর্ডে ৩২ পরীক্ষার্থী রয়েছেন।

 

এদিকে মাদরাসা শিক্ষা বোর্ডে চতুর্থ দিনের পরীক্ষায় মোট অনুপস্থিত ছিলেন ১৩ হাজার ৮৭০ জন, বহিষ্কার হন ২৭ পরীক্ষার্থী। অনুপস্থিতির হার ৪ দশমিক ৮৪ শতাংশ।

 

কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষায় অনুপস্থিত ৩ হাজার ৩৮৯ জন এবং বহিষ্কার ৯ জন। অনুপস্থিতির হার ২ দশমিক ৮৫ শতাংশ।

 

গত ৩০ এপ্রিল শুরু হওয়া চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড ও কারিগরি-মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে প্রথম দিনে অনুপস্থিত ছিলেন ৩১ হাজার ৪৪৭ পরীক্ষার্থী। অসাধুপন্থা অবলম্বন করায় বহিষ্কার হন ২০ শিক্ষার্থী। দ্বিতীয় দিনে অনুপস্থিত ৩২ হাজার ৩৫৬ জন এবং বহিষ্কার হন ৩৮ জন শিক্ষার্থী। তৃতীয় দিন চার পরীক্ষকসহ ৬৫ জন বহিষ্কার ও অনুপস্থিত ছিলেন ১৮ হাজার ১৮১ জন পরীক্ষার্থী।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।