Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

এসএসসি ও দাখিল পরীক্ষা উপলক্ষে ডিএমপির নিষেধাজ্ঞা

admin • 14 Feb 2024, 04:19 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
এসএসসি ও দাখিল পরীক্ষা উপলক্ষে ডিএমপির নিষেধাজ্ঞা

আগামীকাল বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) থেকে এসএসসি (ভোকেশনাল) ও  দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হবে।

 

পরীক্ষা চলাকালীন কেন্দ্রগুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়া নিশ্চিত করার লক্ষ্যে কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

 

বুধবার (১৪ ফেব্রুয়ারি) ডিএমপি কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়। নিষেধাজ্ঞায় পরীক্ষা কেন্দ্রসমূহের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ব্যতীত জনসাধারণের অনধিকার প্রবেশ সম্পূর্ণরুপে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

 

এ আদেশ আগামীকাল বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) হতে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দিনগুলোতে পরীক্ষা চলাকালীন পর্যন্ত বলবৎ থাকবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।