Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

এস আলম সুগার মিলে আগুন:নিয়ন্ত্রণে যোগ দিল নৌ ও বিমানবাহিনী

admin • 04 Mar 2024, 08:50 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
এস আলম সুগার মিলে আগুন:নিয়ন্ত্রণে যোগ দিল নৌ ও বিমানবাহিনী

চট্টগ্রামের কর্ণফুলী এলাকায় এস আলম সুগার মিলের গোডাউনে আগুন নিয়ন্ত্রণে আসেনি। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট। এ ছাড়া নৌ ও সেনাবাহিনী যোগ দিয়েছে বলে জানা গেছে।

 

এর আগে কর্ণফুলী নদীর পাড়ের চরলক্ষ্যা এলাকার ওই কারখানায় সোমবার বিকেল ৪টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. আবদুর রাজ্জাক।

 

ফায়ার সার্ভিস জানায়, ওই চিনির কারখানায় আগুন লাগার পর বিকেল ৩টা ৫৫ মিনিটে তারা সংবাদ পায়। এরপর কর্ণফুলী মডার্ন ফায়ার স্টেশন থেকে দুটি, চন্দনপুরা থেকে দুটি, কালুরঘাট থেকে দুটি, আগ্রাবাদ ফায়ার স্টেশনের একটিসহ মোট ৭টি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে আরও অনেক ইউনিট যোগ দেয়। আগুন নিয়ন্ত্রণে এখনও কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

 

ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. আবদুর রাজ্জাক বলেন, আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের বিভিন্ন ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। প্রয়োজন অনুযায়ী আরও গাড়ি পাঠানো হচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।