এশিয়া কাপ কর্ণার
খেলাধুলা
ক্রিকেট
এশিয়া কাপের প্রথম দিনেই বিতর্কের জন্ম দিলো ভারত
admin
• 28 Aug 2022, 12:55 PM
• পঠিত 1 বার
দীর্ঘ চার বছর পর গতকাল মাঠে গড়িয়েছে এশিয়ার বিশ্বকাপ খ্যাত এশিয়া কাপের ১৫তম আসর। উদ্বোধনী দিনে গতকাল শ্রীলঙ্কার মুখোমুখি হয় আফগানিস্তান। আর আসরের প্রথম দিনেই বিতর্কের জন্ম দিয়েছেন ভারতীয় আম্পায়ার জয়রামান মদনগোপাল।
শনিবার (২৭ আগস্ট) দুবাইতে অনুষ্ঠিত এশিয়া কাপের প্রথম ম্যাচে টস হেরে ব্যাট করতে গিয়ে ফারুকির প্রথম ওভারে কুশল মেন্ডিস ও চারিথা আসালাঙ্কাকে হারায় শ্রীলঙ্কা।
৩ রানে ২ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা শ্রীলঙ্কা পরের ওভারেই পরিণত হয় ৫ রানে ৩ উইকেটে।
আফগান পেসার নাভেন উল হকের করা ২য় ওভারের শেষ বল খানিকটা এগিয়ে উড়িয়ে মারতে গিয়েছিলেন নিশানকা। কিন্তু নাভেনের করা লেগ কাটার ডেলিভারিতে পরাস্ত হন লঙ্কান ব্যাটার। উইকেটের পেছনে বল ধরে উল্লাস করতে থাকেন রহমানুল্লাহ গুরবাজ। আফগানদের আবেদনে আম্পায়ার আঙুল তুলে দেন। রিভিউ নেন নিশানকা। আল্ট্রা এজে তেমন স্পাইক দেখা যায়নি।
তবুও তৃতীয় আম্পায়ার জয়রামান মদনগোপাল আউটের সিদ্ধান্ত বহাল রাখেন। তবে অবশ্য স্টাম্প মাইকে আরও সাউন্ড শোনার সুযোগ আছে। কিন্তু কট বিহাইন্ডের ক্ষেত্রে আল্ট্রা এজকেই বেশি গুরুত্ব দেয়া হয়।
তৃতীয় আম্পায়ারের এমন সিদ্ধান্তে পর মাঠেই ক্ষোভ দেখান নিশানকা। টিভিতে দেখা যায় ড্রেসিংরুমে বসে অবাক হয়েছেন লঙ্কান অধিনায়ক ও কোচও। কিন্তু কিছুই করার ছিল না। পরবর্তীতে শ্রীলঙ্কাকে এর ফল ভোগ করেছে। মাত্র ১০৫ রানে অলআউট হয় তারা। শুধু লঙ্কানরা নয় ম্যাচ শেষে আফগানিস্তানের অধিনায়ক মোহাম্মদ নবীও বলেছেন, তার দৃষ্টিতে এটি আউট ছিলো না।
সুত্র: ইন্টারনেট
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।





