Thursday, 3 September 2026
শিরোনাম
ক্রিকেট খেলাধুলা

এশিয়া কাপের ট্রফি উন্মোচন

admin • 20 Aug 2022, 04:17 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
এশিয়া কাপের ট্রফি উন্মোচন
দরজায় কড়া নাড়ছে এশিয়া কাপ। আর মাত্র ছয় দিন পরই পর্দা উঠবে টুর্নামেন্টটির ১৫তম আসর। সবশেষ আসরের মতো এবারও সংযুক্ত আরব আমিরাতে বসছে টুর্নামেন্টটি।   তবে আয়োজক হিসেবে থাকছে শ্রীলঙ্কা। মূলত দেশটির অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিরতার কারণে সংযুক্ত আরব আমিরাতে ভেন্যু নির্ধারণ করা হয়।   শনিবার (২০ আগস্ট) এশিয়া কাপের ট্রফি উন্মোচন করা হয়েছে। আরব আমিরাত ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান, সহনশীল ও সহাবস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ নাহায়ান মাবারাক আল নাহায়ান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ট্রফি উন্মোচন করেন। এ সময় শ্রীলঙ্কা, আমিরাত ক্রিকেট বোর্ড ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।     ২০১৬ সালের মতো এবারও টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখেই সংক্ষিপ্ত ফরম্যাটে আয়োজন করা হচ্ছে।
আগামী ২৭ আগস্ট দুবাই ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কা ও আফগানিস্তানের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে এশিয়া কাপ-২০২২। আর একই মাঠে ফাইনাল অনুষ্ঠিত হবে ১১ সেপ্টেম্বর। ২৮ আগস্ট হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান।   আরো পড়ুন:আম্পায়ারিং পরীক্ষা: ১৪০ জনের মধ্যে পাস কররো মাত্র ৩ জন ছয়টি দলকে দুই গ্রুপে ভাগ করে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। দুই গ্রুপের সেরা দুইটি করে মোট চারটি দল খেলবে সুপার ফোরে।     ‘এ’ গ্রুপে ভারত ও পাকিস্তানের সঙ্গে যুক্ত হবে কোয়ালিফায়ার থেকে উঠে আসা একটি দল। আর ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী শ্রীলঙ্কা ও আফগানিস্তান। এবারের এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে ৩০ আগস্ট। এরপর দ্বিতীয় ম্যাচ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে ১ সেপ্টেম্বর।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।