Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

এমভি আবদুল্লাহর ২৩ নাবিক ঘরে ফিরবেন আজ

admin • 14 May 2024, 10:00 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
এমভি আবদুল্লাহর ২৩ নাবিক ঘরে ফিরবেন আজ

জাহাজ এমভি আবদুল্লাহ জলদস্যুদের হাত থেকে মুক্ত হওয়ার প্রায় এক মাস পর সোমবার (১২ মে) দেশে এসে পৌঁছেছে। এদিন সন্ধ্যা ছয়টায় পণ্যবাহী জাহাজটি কুতুবদিয়ায় নোঙর করে রাখা হয়েছে। সব প্রক্রিয়া শেষ করে জাহাজটির ২৩ নাবিকের আজ মঙ্গলবার (১৩ মে) ঘরে ফেরার কথা রয়েছে।

এমভি আবদুল্লাহ জাহাজের মাস্টার ক্যাপ্টেন মোহাম্মদ আবদুর রশিদ সংবাদ মাধ্যমকে জানান, জাহাজটি সোমবার কুতুবদিয়ায় বন্দর জলসীমায় নোঙর করা হয়েছে। নাবিকেরা সবাই সুস্থ আছেন। আনুষ্ঠানিকতা শেষে মঙ্গলবার আমরা ছোট জাহাজে করে চট্টগ্রামে বন্দর জেটিতে পৌঁছানোর আশা করছি।

এর আগে গত ১২ মার্চ ভারত মহাসাগর থেকে কেএসআরএম গ্রুপের মালিকানাধীন এই জাহাজ ছিনতাই করেছিল সোমালিয়ার দস্যুরা। এরপর মুক্তিপণ দিয়ে ১৩ এপ্রিল দিবাগত রাতে জাহাজটি মুক্ত হয়। তারপর জাহাজটি প্রথমে আমিরাতের আল-হামরিয়া বন্দরে পৌঁছায়।

সেখানে পণ্য খালাস শেষে আরেকটি বন্দর থেকে চুনাপাথর বোঝাই করে চট্টগ্রামের পথে রওনা হয়েছিল জাহাজটি। এরপর ১৩ দিনের মাথায় জাহাজটি বাংলাদেশের জলসীমায় এসে পৌঁছায়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।