Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

‘এমভি আবদুল্লাহ’ সোমালিয়া উপকূলে নোঙর করেছে

admin • 14 Mar 2024, 02:21 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
‘এমভি আবদুল্লাহ’ সোমালিয়া উপকূলে নোঙর করেছে

ভারত মহাসাগর থেকে জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ ‘এমভি আব্দুল্লাহ’ সোমালিয়ার উপকূলে নোঙর করেছে বলে জানিয়েছেন নৌ পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মোহাম্মদ মাকসুদ আলম।

বৃহস্পতিবার (১৪ মার্চ) সকালে অপহরণ হওয়া জাহাজটির উদ্ধার প্রক্রিয়া নিয়ে বিভিন্ন সরকারি দপ্তর প্রধান ও মার্চেন্ট জাহাজ মালিক এবং অফিসার্স এসোসিয়েশন একসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক করেন। বৈঠক শেষে মোহাম্মদ মাকসুদ আলম সাংবাদিকদের জানান, সোমালিয়া উপকূলে নোঙর করেছে জাহাজটি।

তিনি আরও জানান, যেহেতু এখন জাহাজটি সোমালিয়া উপকূলে নোঙর করেছে, আমরা আশা করছি, কোনো না কোনো সময়ে অপহরণকারিরা জাহাজের মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করবে। তারপরই আমরা কৌশল ঠিক করবো, কীভাবে আলোচনায় যাবে। এখন আমরা চিন্তা করছি, জাহাজে যারা অবস্থান করছে তারা এবং জাহাজটি যেন নিরাপদ থাকে সে বিষয়টি নিয়ে।

এ সময় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বর্তমান সচিব (মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিট) রিয়ার এডমিরাল খুরশেদ আলম বলেন, জলদস্যদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন মুক্তিপণ দাবি করা হয়নি, তারা যোগাযোগও করেনি, ক্রুদের নিরাপদে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

 

এর আগে সকাল ৬ টায় সোমালিয়ার গারাকাড উপকূল থেকে ২০ মাইল দূরে ছিল জাহাজটি। ইন্টারন্যাশনাল মেরিটাইম ব্যুরোর তথ্য অনুযায়ী, আজ (১৪ মার্চ) সকাল ৬টা পর্যন্ত জাহাজটি গারাকাড উপকূল থেকে ৭২ কিলোমিটার দূরে অবস্থান করছিল। তবে জাহাজটি ধীরে চলছে বলে ধারণা মার্চেন্ট মেরিন অফিসার্স এসোসিয়েশনের।

 

গত মঙ্গলবার (১২ মার্চ) বাংলাদেশ সময় দুপুর দেড়টার দিকে ভারত মহাসাগরে বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর নিয়ন্ত্রণ নেয় জলদস্যুরা। চট্টগ্রাম ভিত্তিক কেএসআরএম গ্রুপের মালিকানাধীন কোম্পানি এসআর শিপিং জাহাজটির মালিক।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।