Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয় জেলার খবর

এমপি ইব্রাহিমকে হত্যার হুমকি, থানায় জিডি

admin • 27 Aug 2022, 02:16 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
এমপি ইব্রাহিমকে হত্যার হুমকি, থানায় জিডি
নোয়াখালী -১ আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিমকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হত্যার হুমকি দেয়ার অভিযোগ ওঠেছে। এ ঘটনায় রবিউল এইচ ভূঁইয়া নামের এক ব্যক্তি বাদী হয়ে শনিবার (২৭ আগস্ট) চাটখিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, গত কয়েকদিন আগে ‘Abdullah Chatkhil’ নামে একটি ফেসবুক আইডি থেকে নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিমকে হত্যার হুমকিসহ, কুরুচিপূর্ণ মন্তব্য করে পোস্ট ও কমেন্ট করা হচ্ছিল। ওই একই ব্যক্তি ফেসবুকে বিভিন্ন ব্যক্তির পোস্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে কমেন্ট করেন।   এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মান রাজনৈতিক ও সামাজিকভাবে ক্ষুণ্ণ হচ্ছে এবং সংসদ সদস্য এইচ এম ইব্রাহিমের সম্মান ক্ষুণ্ণসহ ভবিষ্যতে আরও বড় ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে!   চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন সাংবাদিকদের জানান, সংসদ সদস্যকে হুমকি দেয়ার অভিযোগে থানায় একটি জিডি করা হয়েছে। আমরা অভিযুক্তকে আটকের চেষ্টা করছি
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।