Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

এভাবে ধরে নিয়ে খাওয়ায়েন না, জাতিকে নিয়ে মশকরা কইরেন না: হাইকোর্ট

admin • 29 Jul 2024, 03:20 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
এভাবে ধরে নিয়ে খাওয়ায়েন না, জাতিকে নিয়ে মশকরা কইরেন না: হাইকোর্ট

যাকেই ধরে নিয়ে যান তাকেই খাওয়ান, আবার ছবি আপলোড করেন। এভাবে ধরে নিয়ে খাওয়ায়েন না, জাতিকে নিয়ে মশকরা কইরেন না। সোমবার (২৯ জুলাই) বিচারপতি মোস্তফা জামান ইসলামের হাইকোর্ট বেঞ্চ রাষ্ট্রপক্ষকে উদ্দেশ্য করে এ মন্তব্য করেন।

এর আগে গতকাল রোববার কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়ককে গোয়েন্দা পুলিশের হেফাজতে নেওয়ার পর তাদের সঙ্গে এক টেবিলে বসে খাবার খেয়েছেন সংস্থাটির প্রধান ও ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ। নিজের ফেসবুকে এরই কিছু ছবি ভিডিও প্রকাশ করে ডিবি হারুন। 

ছবির ক্যাপশনে হারুন লেখেন, ‘কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। তাই ওদের ডিবি কার্যালয়ে এনে তাদের সঙ্গে কথা বললাম। 

তিনি আরও লেখেন, ‘কী কারণে নিরাপত্তাহীনতায় ভুগছে! ওদের কথা শুনে শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে আমাদের নানা পরিকল্পনার কথা জানানোর পর তাদের উদ্বেগ দূর হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে টিম ডিবি ডিএমপি বদ্ধপরিকর।’এসব ছবি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে।

প্রসঙ্গত, গত শুক্রবার (২৬ জুলাই) নিরাপত্তার কথা বলে আন্দোলনের তিন সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে হাসপাতাল থেকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। পরে শনিবার (২৭ জুলাই) সারজিস, হাসনাত আব্দুল্লাহ ও নুসরাত তাবাসসুমকেও ডিবি হেফাজতে নেওয়া হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।