Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

এবার ২দিনের নতুন কর্মসূচি দিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

admin • 04 Aug 2024, 03:11 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
এবার ২দিনের নতুন কর্মসূচি দিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

এবার দুই দিনের নতুন কর্মসূচি ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। রোববার (৪ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বার্তাতে নাহিদ আগামী ৫ আগস্ট ও ৬ আগস্টের কর্মসূচি ঘোষণা করেন।

ওই বার্তায় কর্মসূচি প্রসঙ্গে উল্লেখ করা হয়, সোমবার (৫ অগস্ট) ‌‌‌‌‌‌‌‌সারাদেশে শহিদ স্মরণে শহিদ হওয়ার স্থানসমূহে শহিদ স্মৃতিফলক উন্মোচন করা হবে।

এদিন সকাল ১১টায় ঢাকার শাহবাগে শ্রমিক সমাবেশ এবং বিকাল ৫টায় শহিদ মিনারে নারী সমাবেশ করা হবে। পাশাপাশি দেশব্যাপী বিক্ষোভ ও গণঅবস্থান করার নির্দেশনা দেওয়া হয়েছে।

অন্যদিকে মঙ্গলবার (৬ আগস্ট) সারাদেশের ছাত্র-নাগরিক-শ্রমিকদের ঢাকায় আসার আহ্বান জানানো হয়। ‘লংমার্চ টু ঢাকা ’ নামক ব্যানারে রাজধানীর শাহবাগে দুপুর ২টায় এই সমাবেশ অনুষ্ঠিত হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।