Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

এবার ছয়দিনের কর্মসূচি দিলো এলডিপি

admin • 12 Feb 2024, 05:19 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
এবার ছয়দিনের কর্মসূচি দিলো এলডিপি

রাজধানী ঢাকাসহ সারাদেশে লিফলেট বিতরণ ও দোয়া মাহফিলের ৬ দিনের কর্মসূচি ঘোষণা করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ। সোমবার (১২ ফেব্রুয়ারি) এক বিবৃতির মাধ্যমে এ কর্মসূচি ঘোষণা করেন তিনি।

 

কর্মসূচির মধ্যে রয়েছে, ১৩ ও ১৪ ফেব্রুয়ারি দেশের সব মহানগরে গণসংযোগ ও লিফলেট বিতরণ এবং ভারত সীমান্তে নিহত বাংলাদেশিদের হত্যার প্রতিবাদ ও তাদের স্মরণে ১৬ ফেব্রুয়ারি (শুক্রবার) সব মসজিদে দোয়া মাহফিল।

 

এছাড়া, ১৭ ফেব্রুয়ারি সব জেলা সদরে লিফলেট বিতরণ, ১৮ ও ১৯ ফেব্রুয়ারি সকল উপজেলা এবং ইউনিয়নে লিফলেট বিতরণ ও গণসংযোগ করবে এলডিপি।

 

সরকার পতনসহ এক দফা দাবিতে আন্দোলনের বিষয়ে এলডিপিসহ বিরোধী নেতাকর্মীদের উদ্দেশে কর্নেল অলি বলেন, আপনারা সবাই শান্তিপূর্ণভাবে কর্মসূচি সফল করুন। স্বৈরাচারের হাত থেকে দেশকে রক্ষা করুন। সকলের যৌথ আন্দোলনে এ সরকারের পতন হবে বলেও দাবি করেন তিনি।

 

উল্লেখ্য, রোববার (১১ ফেব্রুয়ারি) বিএনপিও একই দাবিতে ছয়দিনের কর্মসূচি ঘোষণা করেছে। বিএনপির সাথে মিল রেখে একইদিনে অভিন্ন কর্মসূচি দিয়েছে এলডিপি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।