Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

এবার গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা

admin • 30 Jul 2026, 03:36 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
এবার গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে ফেরার পথে পুলিশ প্রটোকলের মধ্যেই জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) কেন্দ্রীয় নেতা সার্জিস ও মিতুর গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে গোলাপগঞ্জ পৌরসভা এলাকায় এই ঘটনা ঘটে।

এর আগে দুপুর দেড়টায় গোলাপগঞ্জ পৌরসভার হলরুমে চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ ৭টি পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এনসিপি নেতারা।

এদিকে এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম ফেসবুকে দেওয়া এক পোস্টে লিখেছেন, সিলেটের গোলাপগঞ্জে আবার আমাদের গাড়িতে রক্তাক্ত হামলা করেছে বিএনপির সন্ত্রাসীরা। গাড়ি ভাঙচুর করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সভা শেষে সার্জিসদের বহনকারী গাড়িটি পুলিশ প্রটোকল নিয়ে পৌরসভা থেকে বের হয়ে শহরের দিকে রওনা দেয়। এ সময় গেটের বাইরে অবস্থানরত ছাত্রদলের নেতাকর্মীরা 'ভুয়া ভুয়া' স্লোগান দিতে শুরু করেন। একপর্যায়ে তারা পানির বোতল ও ইটপাটকেল নিক্ষেপ করেন। একটু সামনে এগোতেই একটি ইট সার্জিসকে বহনকারী গাড়ির কাচে গিয়ে পড়ে। পরবর্তীতে দ্রুত গাড়িবহর নিয়ে স্থান ত্যাগ করেন তারা। এ সময় ছাত্রদলের কিছু নেতাকর্মীকে মিছিল নিয়ে গাড়ির পিছু নিতে দেখা যায়।

হামলার বিষয়ে এনসিপি সিলেট জেলার আহ্বায়ক জুনেদ আহমদ অভিযোগ করে বলেন, পুলিশের উপস্থিতিতেই আমাদের কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে বিএনপির একদল উচ্ছৃঙ্খল কর্মী হামলা চালিয়েছে। তাদের নিবৃত্ত করতে পুলিশ কোনো ভূমিকা রাখেনি। আমরা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।

দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার ও শুক্রবার সিলেটের পাঁচ উপজেলায় পদযাত্রা করার কথা রয়েছে এনসিপির। বৃহস্পতিবার কানাইঘাট ও ওসমানীনগরেও তাদের কর্মসূচি নির্ধারিত রয়েছে। এসব কর্মসূচিতে অংশ নিতেই এনসিপির কেন্দ্রীয় নেতারা বর্তমানে সিলেটে অবস্থান করছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।