Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

এবার গাজীপুরে মিললো ব্যাগভর্তি যুবকের খণ্ডিত মরদেহ

admin • 08 Aug 2025, 03:16 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
এবার গাজীপুরে মিললো ব্যাগভর্তি যুবকের খণ্ডিত মরদেহ

গাজীপুরের টঙ্গীতে একটি ব্যাগ থেকে এক ব্যক্তির খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। তবে তার বয়স আনুমানিক ৩৫ বছর।

 

 শুক্রবার (৮ আগস্ট) সকালে টঙ্গীর পূর্ব থানাধীন স্টেশন রোড এলাকায় ব্যাগটি পড়ে ছিল।

 

পুলিশ ও স্থানীয়রা জানান, স্থানীয়রা স্টেশন রোড এলাকায় সকালে একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন। কয়েকজন কৌতূহলবশত ব্যাগটি খুলে টুকরো করা মরদেহ দেখতে পান। তারাই পুলিশকে বিষয়টি জানান। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ সকাল ৯টার দিকে মরদেহ উদ্ধার করে।

 

পুলিশ ধারণা করছে, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ওই ব্যক্তিকে হত্যা করে মরদেহটিকে টুকরো করে। পরে সেগুলো ব্যাগে ভরে টঙ্গীর ওই স্থানে ফেলে রেখে পালিয়ে যায়।

 

টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, নিহত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। দুর্বৃত্তরা তাকে হত্যা করে বেশ কয়েক টুকরা করে ওই ব্যাগের মধ্যে ভরে ফেলে পালিয়ে গেছে। মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

এই ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।