Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

এনআইডিতে জন্ম তারিখ, নিজ ও পিতামাতার নাম সংশোধনে নতুন বিধিনিষেধ

admin • 13 Aug 2026, 12:58 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
এনআইডিতে জন্ম তারিখ, নিজ ও পিতামাতার নাম সংশোধনে নতুন বিধিনিষেধ

এখন থেকে জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) জন্ম তারিখ, নিজ ও পিতামাতার নামের সম্পূর্ণ পরিবর্তন বা সংশোধন একবারের বেশি করা যাবে না।

 

বৃহস্পতিবার (১৩ আগস্ট) নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক পরিপত্রে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

পরিপত্রে বলা হয়, অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদের বিপরীতে জন্ম তারিখ সংশোধনের আবেদন এখন থেকে মাঠপর্যায়ের কর্মকর্তারাই নিষ্পত্তি করবেন।

 

এ ছাড়া উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সনদ অনুযায়ী জন্মতারিখ সংশোধন এবং নিজ ও পিতামাতার নামের সম্পূর্ণ পরিবর্তনের আবেদন এনআইডির মহাপরিচালক নিষ্পত্তি করবেন বলে জানানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।