Thursday, 3 September 2026
শিরোনাম
ক্রিকেট খেলাধুলা

এডওয়ার্ডসের ব্যাটে ডাচদের লড়াকু পুঁজি

admin • 17 Oct 2023, 08:51 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
এডওয়ার্ডসের ব্যাটে ডাচদের লড়াকু পুঁজি

অধিনায়ক স্কট এডওয়ার্ডসের দায়িত্বশীল ব্যাটিংয়ে নেদারল্যান্ডেসের লড়াকু পুঁজি। ৪৩ ওভারে ৮ উইকেটে ২৪৫ রান করতে সক্ষম হয় ডাচরা। জয়ের জন্য ৪৩ ওভারে দক্ষিণ আফ্রিকাকে ২৪৬ রান করতে হবে।

মঙ্গলবার ভারতের ধর্মশালার হিমাচল প্রদেশ স্টেডিয়ামে ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসরের ১৫তম ম্যাচে মুখোমুখি দক্ষিণ আফ্রিকা-নেদারল্যান্ডস।

এদিন বৃষ্টির কারণে খেলা শুরু হয় নির্ধারিত সময়ের অনেক পর। যে কারণে খেলার দৈর্ঘ কমে যায়। ৪৩ ওভার করে খেলবে দুই দল।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে নেদারল্যান্ডস। দলীয় ২২, ২৪, ৪০, ৫০ ও ৮২ রানে ফেরেন বিক্রম সিংহ, ম্যাক্স ওদাউদ, বাস ডি লিড, কলিন একারম্যান ও সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট।

এমন ব্যাটিং বিপর্যয়ের দিনে দলের হাল ধরেন অধিনায়ক স্কট এডোয়ার্ডস। তার দায়িত্বশীল ব্যাটিংয়ে লড়াই করার মতো পুঁজি পায় নেদারল্যান্ডস। ৬৯ বলে ১০টি চার আর এক ছক্কায় দলীয় সর্বোচ্চ ৭৮ রান করেন অধিনায়ক এডোয়ার্ডস।

ইনিংসের একিবারে শেষ দিকে মাত্র ৯ বলে তিনটি ছক্কার সাহায্যে ২৩ রানের ঝড়ো ইনিংস খেলেন আরিয়াদ দত্ত। ১৯ বলে তিন চার আর এক ছক্কায় ২৯ রান করেন রোয়েলফ ভ্যান ডের মেরওয়ে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।