Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

এজেন্সি মালিক বিড়ি নিয়ে সৌদি যান, স্বর্ণ এনে ধরা খান: ধর্ম উপদেষ্টা

admin • 14 Aug 2025, 03:18 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
এজেন্সি মালিক বিড়ি নিয়ে সৌদি যান, স্বর্ণ এনে ধরা খান: ধর্ম উপদেষ্টা

৩ হাজার বিড়ি নিয়ে সৌদি আরবে গিয়েছিলেন এক হজ এজেন্সির মালিক। ফেরার পথে প্রায় আড়াই কেজি সোনাসহ তিনি ধরা পড়েন বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

 

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে হজ ও ওমরাহ ফেয়ার ২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

 

উপদেষ্টা বলেন, অনেক এজেন্সি এবং সংশ্লিষ্ট লোকজন ভাবমূর্তি নষ্ট করছেন। নিষ্ক্রিয় এজেন্সিগুলোকে সরকার বাদ দেয়ার চিন্তাভাবনা করছে বলেও জানান তিনি।

 

উপদেষ্টা আরও বলেন, ধর্ম মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা-কর্মচারী এজেন্সির সাথে কোনো আর্থিক লেনদেনে জড়িত হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, হজযাত্রীদের বিমান ভাড়া কমানোর চেষ্টা চলছে। গুরুতর অসুস্থ কাউকে হজে যেতে দেয়া হবে না। ২০২৬ সাল থেকে কঠোরভাবে মনিটরিং করবে সরকার।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।