Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

এখন থেকে কাজী হতে পারবেন কওমী মাদ্রাসার ডিগ্রিধারীরাও

admin • 07 Dec 2025, 07:09 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
এখন থেকে কাজী হতে পারবেন কওমী মাদ্রাসার ডিগ্রিধারীরাও

এখন থেকে কওমী মাদ্রাসার স্বীকৃত ডিগ্রিধারীরাও নিকাহ রেজিস্ট্রার (কাজী) হতে পারবেন। বিষয়টি নিশ্চিত করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।

 

আজ (৭ ডিসেম্বর ) রোববার সকাল ১১টার দিকে তার ভেরিফায়েড এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন আইন উপদেষ্টা।

 

ফেসবুক পোস্টে তিনি জানান, আগে এই সুযোগ আলিয়া মাদ্রাসার আলিম সনদধারী ব্যক্তিদের জন্য সীমাবদ্ধ ছিলো। আইন মন্ত্রণালয় কওমী মাদ্রাসার সনদধারীদের এই সুযোগ প্রদানের জন্য আইন সংশোধন করেছে। আজ থেকে কওমী মাদ্রাসার স্বীকৃত বোর্ড হতে দাওরায়ে হাদিস সনদধারী ব্যক্তিরাও এই পদে আবেদন করতে পারবেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।