এক্সক্লসিভ
এক্সপ্রেসওয়েতে রেলিংয়ে ধাক্কা লেগে অ্যাম্বুলেন্সে আগুন, নিহত ৫
admin
• 24 Jun 2023, 02:50 PM
• পঠিত 1 বার
ফরিদপুরের ভাঙ্গার মালিগ্রামে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় অন্তত ৫ জন নিহত হয়েছেন। শনিবার (২৪ জুন) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
ফরিদপুর হাইওয়ে পুলিশের মাদারীপুর রিজিওনের পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ সুপার গণমাধ্যমকে বলেন, ওই অ্যাম্বুলেন্সটি ঢাকা থেকে ভাঙ্গার দিকে আসার পথে এক্সপ্রেসওয়ের মালিগ্রাম ফ্লাইওভারের উপরে রেলিং এর সঙ্গে ধাক্কা খায়। এতে অ্যাম্বুলেন্সের সামনের অংশে আগুন ধরে যায়। তবে গাড়িটির সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে কী না তা এখনও নিশ্চিত জানা যায়নি।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।





