Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

এইচএসসি পরীক্ষা: দেড় মাস বন্ধ থাকবে কোচিং সেন্টার

admin • 05 Jun 2024, 03:28 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
এইচএসসি পরীক্ষা: দেড় মাস বন্ধ থাকবে কোচিং সেন্টার

এইচএসসি ও সমমানের পরীক্ষাকে কেন্দ্র করে দেশের সব কোচিং সেন্টার ২৯ জুন থেকে ১১ আগস্ট পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার (৫ জুন) সচিবালয়ে এ বিষয়ে আইনশৃঙ্খলা বিষয়ক এক সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

তিনি বলেন, এইচএসসি পরীক্ষায় প্রশ্ন ফাঁস কিংবা পরীক্ষার্থীদের নিকট উত্তর সরবরাহে জড়িত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে প্রশাসন। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও জেলা প্রশাসন সতর্ক রয়েছে। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন ফাঁস সংক্রান্ত গুজব এবং এ কাজে তৎপর চক্রগুলোর বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।

২০২৪ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ৩০ জুন থেকে শুরু হবে। লিখিত পরীক্ষা শেষ হবে ১১ আগস্ট। এরপর ব্যবহারিক পরীক্ষা ১২ আগস্ট থেকে ২১ আগস্টের মধ্যে শেষ করতে হবে।

নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৪ লাখ ৫১ হাজার। আর কেন্দ্রের সংখ্যা ২ হাজার ৭২৫টি। এছাড়া দেশের বাইরে ৮টি পরীক্ষা কেন্দ্র রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।