Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

এইচএসসি পরীক্ষা চলাকালীন চলবে শ্রেণি কার্যক্রম

admin • 11 Jun 2024, 08:26 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
এইচএসসি পরীক্ষা চলাকালীন চলবে শ্রেণি কার্যক্রম

এইচএসসি পরীক্ষা চলাকালীন কেন্দ্রের শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রমও চলমান রাখতে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। মঙ্গলবার (১১ জুন) এক চিঠির মাধ্যমে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি। চিঠিটি সব পরীক্ষাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, আগামী ৩০ জুন এইচএসসি পরীক্ষা ২০২৪ শুরু হতে যাচ্ছে। যেসব কেন্দ্রে স্কুল ও কলেজ একসঙ্গে রয়েছে, সেসব প্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শ্রেণি কার্যক্রম পরীক্ষার দিনগুলোতে পরীক্ষা শেষে এবং যেদিন পরীক্ষা নেই, সেদিন চলমান রাখার জন্য বলা হলো।

এছাড়াও শ্রেণি কার্যক্রম চলমান রাখতে গিয়ে পাবলিক পরীক্ষায় যাতে বিঘ্ন সৃষ্টি না হয়, সে বিষয়ে সর্তক থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।