Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ঋণের টাকা পরিশোধে ব্যর্থ হয়ে রিকশাচালকের আত্মহত্যা

admin • 18 Sep 2023, 07:07 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ঋণের টাকা পরিশোধে ব্যর্থ হয়ে রিকশাচালকের আত্মহত্যা

চট্টগ্রাম নগরের আকবর শাহ থানা এলাকায় ঋণের টাকা পরিশোধ করতে না পেরে আবদুর রহিম (৫১) নামে এক রিকশাচালক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে থানার বিশ্বকলোনী হানিফ মাস্টারের বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।

 

আবদুর রহিমের গ্রামের বাড়ি নোয়াখালীর সুধারাম থানার পূর্ব মাইজছড়া এলাকায়। তার বাবার নাম ছাদু ভূঁইয়া।

 

আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালী উদ্দিন আকবর বলেন, রিকশাচালকের ৩ মেয়ে ও ২ ছেলে রয়েছে। নানা সময় তিনি বিভিন্ন বেসরকারি সংস্থা থেকে ঋণ গ্রহণ করেছেন।

 

এসব টাকা পরিশোধকে কেন্দ্র করে তার সঙ্গে স্ত্রী এবং সন্তানদের প্রায় সময় ঝগড়া হতো। একপর্যায়ে তিনি আজ (সোমবার) সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। নিহতের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।