Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

উৎসবের নৌকাবাইচ মুহূর্তে রুপ নিল সংঘর্ষে, আহত-৫

admin • 23 Sep 2023, 10:32 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
উৎসবের নৌকাবাইচ মুহূর্তে রুপ নিল সংঘর্ষে, আহত-৫

জামালপুরের মেলান্দহে অনুষ্ঠিত নৌকা বাইচের ফাইনাল খেলার মাঝ সময়ে দুই নৌকার চালকদের মাঝে সংঘর্ষে উৎসবের খেলা মুহূর্তেই রুপ নেই মারামারিতে। এ ঘটনায় দুই নৌকার ৫ জন আহত হয়েছে। ঘটনার পর নৌকা বাইচ খেলা স্থগিত করেছে পরিচালনা কমিটি।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকাল ৫টা দিকে উপজেলার শ্যামপুর ইউনিয়নের ডেফলা ব্রীজ সংলগ্ন আমড়ীতলা এলাকায় ব্রম্মপুত্র নদী পাড়ে নৌকা বাইচের ফাইনাল খেলায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নৌকা বাইচের এ ফাইনাল খেলার প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এম.পির বক্তব্য প্রদান কালে এ ঘটনা ঘটে।

সংঘর্ষে আহতরা হলেন, জেলার ইসলামপুরের নৌকা তুফানের বৈঠাল (চালক) ওই উপজেলার চিনাডুলী ইউনিয়নের সর্দারপাড়া এলাকার মো. সাইদ (৫৫) হাসান আলী (৩৭) বরকত উল্লাহ (৩২) অপরদিকে মেলান্দহের ঝাউগড়া ইউনিয়নের সোনার তরী নামের নৌকার ২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

জানা যায়, জেলার বিভিন্ন উপজেলা থেকে ৮টি নৌকা এ নিয়ে গত ১৮ সেপ্টেম্বর এ খেলা শুরু হয়েছিলো।

আজ ফাইনাল খেলায় ইসলামপুর উপজেলার নৌকা তুফান আর মেলান্দহ উপজেলার ঝাউগড়ার নৌকা সোনার তরী'র মাঝে প্রতিযোগীতা শুরু হয়। প্রতিযোগীতার শেষ মুহূর্তে তুফানকে আগে বের হতে দেখে সোনার তরী বৈঠালরা (চালকেরা) ওই নৌকাকে টেনে ধরে নৌকায় থাকা চালকের উপর বৈঠা দিয়ে আক্রমন করে। পরে ওই নৌকার চালকেরাও আক্রমন করে। এতে দু-পক্ষের সংঘর্ষ বাধে পরে মেলান্দহ থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এতে অন্তত ৫ জন আহত হয়েছে।

খেলায় বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এম.পি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এছাড়াও উপস্থিত ছিলেন, জামালপুর পৌরসভার মেয়র ছানোয়ার হোসেন ছানু।

উপজেলা পরিষদের প্রকৌশলী কামরুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সেলিম মিঞা। খেলাটি উপভোগ করতে বৃষ্টি উপেক্ষা করে নদীর দু-পাড়ে জেলার বিভিন্ন জায়গা থেকে প্রায় অর্ধলক্ষ লোক সমবেত হয়েছিলো

নৌকাবাইচ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও শ্যামপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি খলিলুর রহমান খলিল জানান, ঝাউগড়ার নৌকার সাথে ইসলামপুরের জোরা (প্রতিযোগীতা) দিয়েছিলো এ নৌকা (ইসলামপুরের) ওই (ঝাউগড়ার) নৌকার উপরে তুলে দেয়। এটা নিয়েই গন্ডগোল। এ ঘটনার খেলা স্থগিত করা হয়েছে।

এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, নৌকা বাইচের মাঝ সময়ে দু-নৌকার চালকদের মাঝে সংঘর্ষ বাধে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।