চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর-নাচোল-ভোলাহাট) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাননি ঢাকাই সিনেমার নায়িকা মাহিয়া মাহি।রোববার (১ জানুয়ারি) এ আসনসহ ৬টি আসনে উপ-নির্বাচনের প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড।
জানা গেছে, সিদ্ধান্ত অনুযায়ী চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর-নাচোল-ভোলাহাট) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন জিয়াউর রহমান।
৬টি আসনে উপনির্বাচনে ৩টিতে প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ। জাসদ এবং ওয়াকার্স পার্টি দেওয়া হয়েছে একটি করে আসন।
এরমধ্যে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে নৌকার মনোনয়ন পেয়েছেন আব্দুল ওদুদ, বগুড়া-৪ আসনে মনোনয়ন পেয়েছেন জাসদের হাসানুল হক ইনু। ঠাকুরগাঁও-৩ আসনে মনোনয়ন পেয়েছে ওয়াকার্স পাটি এবং ব্রাক্ষ্মণবাড়িয়া-২ আসনটি উন্মুক্ত রাখা হয়েছে।
বিস্তারিত আসছে...





