Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

উন্নয়ন প্রকল্প গ্রহণের আগে ফলাফল নিয়ে ভাবতে হবে: প্রধানমন্ত্রী

admin • 07 May 2024, 08:26 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
উন্নয়ন প্রকল্প গ্রহণের আগে ফলাফল নিয়ে ভাবতে হবে: প্রধানমন্ত্রী

উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হলে তা জনগণের কল্যাণে কতটুকু কাজে লাগবে তা বিবেচনা করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, প্রথমে ভাবতে হবে ফলাফল কী হবে এবং বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করে প্রকল্প বাস্তবায়নের পরে জনগণ কতটা উপকৃত হবে।

 

মঙ্গলবার (৭ মে) নিজের সরকারি বাসভবন গণভবনে স্মার্ট বাংলাদেশ-২০৪১ বিনির্মাণে সড়ক ও জনপথ অধিদফতরের কার্যক্রমের রূপরেখা সংক্রান্ত উপস্থাপনা অবলোকনকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

 

প্রধানমন্ত্রী বলেন, আমাদের দেশের উন্নয়ন এমনভাবে করতে হবে যাতে আমাদের সক্ষমতা বাড়বে এবং অন্যের উপর নির্ভরশীলতা কমবে। প্রত্যেকটা প্রকল্পের ক্ষেত্রে কতটুকু উন্নতি হবে, কতটুকু দেশের মানুষের কাজে লাগবে সেই বিবেচনা আগে করতে হবে।

 

তিনি আরও বলেন, প্রত্যেকটা পরিকল্পনায় আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড কতটুকু গতিশীল হবে এবং এর ফলাফল কি হবে তা নিয়ে গবেষণা করতে হবে। সঠিকভাবে পরিকল্পনার মাধ্যমে দেশের উন্নয়ন দ্রুত সম্ভব বলেও এসময় জানান তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।