Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

উত্তরা ইউনিভার্সিটির বাস উল্টে ৩০ শিক্ষার্থী আহত

admin • 10 Jun 2026, 08:16 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
উত্তরা ইউনিভার্সিটির বাস উল্টে ৩০ শিক্ষার্থী আহত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উত্তরা ইউনিভার্সিটির একটি বাস উল্টে প্রায় ৩০ শিক্ষার্থী আহত হয়েছেন। বুধবার (১০ জুন) বিকেল ৫টার দিকে মহাসড়কের গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

আহতদের মধ্যে ২৪ জনকে শ্রীপুরের মাওনায় আলহেরা হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। আহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ পুলিশ জানায়, উত্তরা ইউনিভার্সিটির একটি বাস শিক্ষার্থী নিয়ে শ্রীপুরের মাওনা যাচ্ছিল। বিকেল ৫টার দিকে বাসটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাজীপুর সিটি করপোরেশন এলাকার রাজেন্দ্রপুর চৌরাস্তার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ৩০ শিক্ষার্থী আহত হয়েছে।

খবর পেয়ে পুলিশ আশপাশের লোকজনের সহায়তায় আহত শিক্ষার্থীদের উদ্ধার করে শ্রীপুরের মাওনায় আলহেরা হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠাায় হয়। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় ময়মনসিংহ মেডিকেলে পাঠানো হয়েছে।

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।