Thursday, 3 September 2026
শিরোনাম
২৬ মার্চ স্বাধীনতা দিবস জাতীয় এক্সক্লসিভ

উজবেকিস্তানে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

admin • 27 Mar 2023, 03:45 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
উজবেকিস্তানে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

যথাযথ মর্যাদায় ও আনন্দমুখর পরিবেশে উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে বাংলাদেশ দূতাবাস মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে। উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো: জাহাঙ্গীর আলম রোববার (২৬ মার্চ) সকালে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির সূচনা করেন।

দিবসটি উপলক্ষ্যে দূতাবাসে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণীসমূহ বাণী পাঠ করেন দূতাবাসের কর্মকর্তারা।

সমাপনী বক্তব্যে রাষ্ট্রদূত মো: জাহাঙ্গীর আলম সকলকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভেচ্ছা জানিয়ে বলেন, প্রবাসে সরকারের ভাবমূর্তি রক্ষায় দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করার জন্য সবাইকে আহবান জানান।

অন্যান্যের মধ্যে তাসখন্দের আকফা বিশ্ববিদ্যালয়ের ডীন প্রফেসর তোফাজ্জল হোসেন ও বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার গোলাম নবী বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের ওপর নির্মিত একটি প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।