Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে ৬০০ রোহিঙ্গা আটক

admin • 08 Feb 2026, 10:30 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে ৬০০ রোহিঙ্গা আটক
কক্সবাজারের উখিয়ার বালুখালী ও এর আশেপাশের এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৬ শতাধিক রোহিঙ্গাকে আটক করেছে যৌথবাহিনী। এই রোহিঙ্গারা উখিয়ার শরণার্থী ক্যাম্পের বাইরে বিভিন্ন স্থানে বসবাস করছিলেন।   রোববার (৮ ফেব্রুয়ারি) ভোর থেকে এই অভিযান শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ৯ বেঙ্গলের উপ-অধিনায়ক মেজর আহসানুল হাই সৌরভ। তিনি জানান, অভিযান এখনও চলমান রয়েছে।   এর আগে চট্টগ্রামের দোহাজারি এলাকা থেকে কয়েক দফায় ৫ জন রোহিঙ্গাকে আটক করে ক্যাম্পে ফেরত পাঠায় যৌথবাহিনী।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।