Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ঈশ্বরদীর রেল ক্রসিংয়ে ২ ট্রেনের সংঘর্ষ, ঢাকা-খুলনা রেল যোগাযোগ বন্ধ

admin • 27 Mar 2024, 04:05 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ঈশ্বরদীর রেল ক্রসিংয়ে ২ ট্রেনের সংঘর্ষ, ঢাকা-খুলনা রেল যোগাযোগ বন্ধ

পাবনা ঈশ্বরদীতে তেলবাহী ট্রেনে মালবাহী ট্রেনের ধাক্কায় দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে রাজধানী ঢাকার সঙ্গে খুলনার রেল যোগাযোগ বন্ধ রয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) দিবাগত রাত ১১টা ৫০ মিনিটে ঈশ্বরদী জংশন স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

পশ্চিমাঞ্চল পাকশী বিভাগীয় রেলওয়ের বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, একটি তেলবাহী ট্রেন পার্বতীপুরে তেল নামিয়ে দিয়ে খুলনার দিকে যাবার পথে ঈশ্বরদী জংশন স্টেশনে এসে দাঁড়ায়। ঘটনার সময় পাথর বোঝাই একটি মালবাহী ট্রেন ভারত থেকে ঢাকা যাবার পথে একই স্টেশনে দাঁড়ায়।

এ সময় পাথর বোঝাই ট্রেনটি শানটিং করার সময় (বগি এক লাইন থেকে আরেক লাইনে নেয়ার সময়) তেলবাহী ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। তখন তেলবাহী ট্রেনের ইঞ্জিন ও মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে ঈশ্বরদী থেকে খুলনা এবং ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিন আরও জানান, ঘটনার পরপরই উদ্ধারকারী রিলিফ ট্রেন বগি উদ্ধারে কাজ শুরু করেছে৷ ভোর পাঁচটা নাগাদ উদ্ধার কাজ শেষ হয়ে ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।