Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ঈদের দিন শরীয়তপুরে আগুনে পুড়ে ছাই ২৫ দোকান

admin • 11 Apr 2024, 03:33 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
ঈদের দিন শরীয়তপুরে আগুনে পুড়ে ছাই ২৫ দোকান

শরীয়তপুরের জাজিরায় অগ্নিকাণ্ডে অন্তত ২৫টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যবসায়ীদের দাবি অগ্নিকাণ্ডে কমপক্ষে ৩ কোটি টাকার ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকালে উপজেলার পূর্ব নাওডোবা ইউনিয়নের মাঝিরঘাট বাজারে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ারসার্ভিস সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৭টার দিকে মাঝিরঘাট বাজারের মুদি দোকানী ইউনূস খাঁনের দোকানের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে প্রথম আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তেই সেই আগুন পুরো বাজারে ছড়িয়ে পড়ে।

পরে খবর পেয়ে জাজিরা উপজেলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই ইউনুস খান, হাসান মাদবর, তাজেল মাদবর, রাসেল মিয়া, মঙ্গল খাঁন, ছালাম মাদবরের মুদি দোকান, রাসেল মাদবর, স্বপন ফকিরের খাবারের হোটেলসহ অন্তত ২৫টি দোকান পুড়ে যায়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।