Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ঈদের ‍ছুটি বাড়ছে না

admin • 01 Apr 2024, 05:10 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ঈদের ‍ছুটি বাড়ছে না

ঈদের ছুটি একদিন বাড়ানোর সুপারিশ নাকচ করেছে মন্ত্রিসভা। সোমবার (১ এপ্রিল) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হয়।

 

চাঁদ দেখা সাপেক্ষে পূর্ব ঘোষণা অনুযায়ী, পবিত্র ঈদুল ফিতরে সরকারি ছুটি আগামী ১০ থেকে ১২ এপ্রিল। এই ছুটি ৯ তারিখ থেকে কার্যকর করে একদিন বাড়ানোর সুপারিশ করা হয়। তবে তা নাকচ করেছে মন্ত্রিসভা।

 

এর আগে, ঈদযাত্রায় যানজট, যাত্রী হয়রানি ও সড়কে দুর্ঘটনায় প্রাণহানি কমাতে ৮ ও ৯ এপ্রিল দু’দিন ঈদের ছুটি বাড়ানোর দাবি জানায় বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতি।

 

১২ এপ্রিল ঈদের ছুটি শেষে ১৩ এপ্রিল শনিবার সাপ্তাহিক ছুটি। তার পরদিন রোববার রয়েছে পয়লা বৈশাখের ছুটি। সবমিলিয়ে এবার দীর্ঘ ছুটি পেতে যাচ্ছেন কর্মজীবীরা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।