Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ঈদুল ফিতরে সংবাদপত্রে ছুটি ৫ দিন

admin • 10 Mar 2026, 07:50 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ঈদুল ফিতরে সংবাদপত্রে ছুটি ৫ দিন

এবার পবিত্র ঈদুল ফিতরে সংবাদপত্রে ৫ দিন ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ সংবাদপত্র মালিক সমিতি নিউজপেপার ওনার এসোসিয়েশন বাংলাদেশ (নোয়াব)। মঙ্গলবার (১০ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘নোয়াবের নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুসারে, গণমাধ্যমে ১৯-২৩ মার্চ ঈদুল ফিতরের ছুটি পালন করা হবে। ২০-২৪ মার্চ পর্যন্ত কোনও সংবাদপত্র প্রকাশিত হবে না।

প্রসঙ্গত, চাঁদ দেখা সাপেক্ষে ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর হতে পারে। এই তারিখ ধরে এবার ঈদে সরকারি চাকরিজীবীরা ৭ দিনের ছুটি পাচ্ছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।