Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ঈদগাহে মোনাজাতের সময় মারা গেলেন মুসল্লি

admin • 22 Apr 2023, 07:39 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ঈদগাহে মোনাজাতের সময় মারা গেলেন মুসল্লি

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ঈদুল ফিতরের নামাজ শেষে মোনাজাতের সময় সামছুর রহমান (৬০) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে।

 

শনিবার ( ২২ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার কেরামতিয়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে। তার বাড়ি নাগেশ্বরী পৌরশহরের সেনপাড়া এলাকায়।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে ঈদুল ফিতরের নামাজ শুরু হয়। নামাজ শেষে মোনাজাত করার সময় সামছুর রহমান মৃত্যুর কোলে ঢলে পড়েন। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে ধারণা করছেন স্থানীয় মুসল্লিরা। পরে তার স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে যান।

 

নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবিউল হাসান বলেন, সকালে ঈদের নামাজ শেষে মোনাজাত করার সময় এক ব্যক্তি মারা গেছেন বলে শুনেছি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।